admin
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপ্রতিম হত্যায় গ্রেফতারকৃতরা ‘অপরাধ স্বীকার করেছে’-দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিডি প্রেস অনলাইন:
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতার চারজনের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার লাশ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তিনজন এবং পরে আরো একজনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’

গ্রেফতারদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের কম হতে পারে। এনআইডি যাচাইয়ের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সাথে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর এবং অন্যান্য তথ্য নিয়ে যা দেখা গিয়েছে, তারা এই ছেলের বয়সের ৫ থেকে ১০ বছর বড়।’

অপ্রতিমের সাথে থাকা মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম, ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া যায় কি না—এসব নিয়ে কাজ করছে।’

পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘তারা ১২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আলামতসহ অন্যান্য বিষয় জব্দ করতে পেরেছে।’
পুলিশ ফরেনসিক বিশ্লেষণ করছে এবং নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপ্রতিমের দাফনও আজ সম্পন্ন হয়েছে।’

হত্যাকাণ্ডটির বিচার দ্রুত শেষ করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করি, রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটাও আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব। বিচার করবে আদালত। আমরা আমাদের সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।’

রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে, একইভাবে এ মামলার বিচারেও বিচার বিভাগ গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি, দৈনিক নয়া দিগন্ত অনলাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

অপ্রতিম হত্যায় গ্রেফতারকৃতরা ‘অপরাধ স্বীকার করেছে’-দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ : জমজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

আইফোন-ই কি জীবন কেড়ে নিলো অপ্রতীমের ? সন্দেহভাজন যুবক আটক

চাঁদা দাবীতে লক্ষ্মীপুরে দোকান ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১০

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১১

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

১২

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেয়ায় সংঘর্ষ

১৪

ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

১৫

আরাফার দিন: জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অনন্য সুযোগ

১৬

এক ঝাঁক তরুণের মানবসেবায় আলোকিত জেলা গঠনের প্রয়াস

১৭

আমরা চাই ৩৬ জুলাইয়ের মতো একতা”

১৮

শেকৃবির রেজিস্ট্রার পদে রুটিন দায়িত্বে নজরুল ইসলাম

১৯

হাসিনা পরিবারের ১ লাখ ২১ হাজার কোটি টাকার দুর্নীতি

২০