admin
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ থানা পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ থানা পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামীসহ আটক হয়েছে ৫জন।
উর্দ্ধতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) প্রনব আচার্য্য, এসআই (নিঃ) আব্বাছ আলী, এসআই (নিঃ) দিপংকর কুমার শীল, এএসআই (নিঃ) জয়নাল আবেদীন, এএসআই (নিঃ) মোঃ ছানাউল্যাহ, ও সঙ্গীয় ফোর্সসহ রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৩পিস ইয়াবা বড়িসহ সবুজ হোসেন, এছাড়া রামগঞ্জ থানা পুলিশ ঢাকার লালবাগ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত মোসাঃ পেয়ারা বেগমকে নারায়নগঞ্জ রূপগঞ্জ এলাকায় গাউছিয়া মার্কেট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত পেয়ার বেগম রামগঞ্জ পৌর কলচমা গ্রামের আতাম উদ্দিন ভূইয়ার মেয়ে ও মিজানুর রহমানের স্ত্রী।
এছাড়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। সাইফুল ইসলাম উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের মজুমদার বাড়ির সোনার মিয়ার ছেলে। একই দিন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। হুমায়ুন কবির উপজেলার ভাটরা রামসিংপুর গ্রামের মিরি বাড়ির লোকমান হোসেনের ছেলে।
একইদিন রাতে মোঃ আবদুল কাদের হোসেনকে আটক করে পুলিশ। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের জিয়াউল হক জিয়ার ছেলে আবদুল কাদের।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান সকল আসামীদেরকে যথাযথ পুলিশস্কর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ থানা পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন আটক

১

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

২

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

৩

মেসির শেষ ম্যাচের প্রতি টিকিট পাওয়া যাবে ৩৫ লাখ ৬১ হাজার টাকায় !

৪

প্রকৃতির অপার সৌন্দর্য সুবলং ঝর্ণা: চরম অবব্যস্থপনায় নষ্ট হচ্ছে পরিবেশ

৫

মার্কিন সামরিক চাপ কমালে ও অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেবো : ইরান

৬

ওবায়দুর টাকার লোভে মেয়েকে নিয়ে খেলেছে, রিমান্ডে নিলে সত্য বেরিয়ে আসবে: মরিয়মের বাবা

৭

জাতীয় নাগরিক পার্টি এনসিপির রামগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি

৮

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা

৯

লকডাউনের প্রতিবাদে ছাত্রদল নেতা বাসিতের নেতৃত্বে রাজধানীতে বাইক শোডাউন

১০

কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

১১

অপ্রতিম হত্যায় গ্রেফতারকৃতরা ‘অপরাধ স্বীকার করেছে’-দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১৩

মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ : জমজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

১৪

আইফোন-ই কি জীবন কেড়ে নিলো অপ্রতীমের ? সন্দেহভাজন যুবক আটক

১৫

চাঁদা দাবীতে লক্ষ্মীপুরে দোকান ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা

১৬

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

১৭

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের

১৮

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৯

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

২০