admin
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাজুড়ে মাদকের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে একটি চক্র। উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাশিমনগর এলাকার কবিরাজ বাড়ির জসিম উদ্দিন ওরফে বাতি লেইঞ্জা ঐ এলাকার তাফাজ্জল হোসেনের ছেলে।
অভিযোগ রয়েছে পুরো এলাকায় মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রণকারী হিসেবে সক্রিয় রয়েছেন জসিম উদ্দিন ওরফে বাতি লেইঞ্জা।
রামগঞ্জের বিভিন্ন এলাকায় এই চক্রের শাখা-প্রশাখা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে এই সিন্ডিকেটের কাছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান গত প্রায় ১৫ বছর ধরে জসিম উদ্দিন এই অবৈধ মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে প্রায় ২০ থেকে ২২টি মাদক মামলা দায়ের হয়েছে এবং বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, প্রতিবারই জেল থেকে জামিনে বা ছাড়া পেয়ে পুনরায় পূর্বের মতো নির্দ্বিধায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সে।
অনুসন্ধানে ও স্থানীয়দের ভাষ্যমতে, এই সিন্ডিকেট পরিচালনার ক্ষেত্রে জসিম উদ্দিনের রয়েছে বেশ কয়েকজন বিশ্বস্ত সহযোগী। তাদের মধ্যে অন্যতম হলো কাশিমনগর সোহাইজ্ঞার বাড়ির হাবুর ছেলে আব্দুর রহমান এবং একই বাড়ির হোসেনের ছেলে রিপন (সম্প্রতি জেল থেকে বের হয়েছে)।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রের মূল শক্তি হলো তাদের সুসংগঠিত আইনি ও লজিস্টিক সাপোর্ট। সিন্ডিকেটের কোনো সদস্য বা সহযোগী মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই চক্রের নির্দিষ্ট আইনজীবী দ্রুত আদালতের মাধ্যমে তাদের জামিন করিয়ে মুক্ত করে আনেন। ফলে আইনের শাসন বা কারাবাসের কোনো তোয়াক্কা না করেই বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্রটি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে চলা এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরলেও আইনি ফাঁকফোকর ও শক্তিশালী জামিন চক্রের কারণে তারা পার পেয়ে যাচ্ছে।

রামগঞ্জ উপজেলার এই দক্ষিণাঞ্চলের যুবসমাজকে রক্ষা করতে এবং মাদকের ভয়াল গ্রাস থেকে জনপদকে মুক্ত করতে অবিলম্বে এই মাদক সিন্ডিকেটের মূলহোতা জসিম উদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০