admin
২৮ মে ২০২৫, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঙ্গাসের ফাঁদসহ কারেন্টজাল জব্দ

চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙ্গাস ধরার (ফাঁদ) চাই ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর ও গাজীর টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ গ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙ্গাস মাছ ধরার চাই (ফাঁদ) এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি।

পরবর্তীতে এসব চাই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০