admin
১ নভেম্বর ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

বিডি প্রেস ডেস্ক:
রোববার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে।
গতকাল শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার রাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে শ্রমিকেরা আবারও বিভিন্ন স্থানে অবস্থান নেন। উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় জড়ো হন। কারখানায় হাজিরা দেওয়ার পর তারা বিক্ষোভে অংশ নেন বলে শ্রমিকেরা জানান।

শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপাতত পাঁচ প্লাটুন বিজিবি থাকবে। প্রয়োজন হলে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে। বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এদিকে শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্তের পরও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক অনলাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০