admin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনের প্রতিবাদে ছাত্রদল নেতা বাসিতের নেতৃত্বে রাজধানীতে বাইক শোডাউন

নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লকডাউন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাইক শোডাউন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। রোববার(২০সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান ২ থেকে বাসিতের নেতৃত্বে বাইক শোডাউন শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে গিয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

শোডাউনে দেড় শতাধিক মোটর সাইকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বাইক শোডাউন সম্পর্কে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠনের গুন্ডা বাহিনী গুপ্তভাবে হামলা করছে। স্বাভাবিক জনজীবনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে, তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না।

রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লকডাউনকে ঘিরে দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগকে মাঠে মিছিল মিটিং করতে দেখা যায়নি।

সকাল থেকে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটলে দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বিশেষভাবে সুপ্রিম কোর্ট এলাকায় চেকপোস্ট বসানো হয়। আগের দিন রাতেও নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট চোখে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নাগরিক পার্টি এনসিপির রামগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা

লকডাউনের প্রতিবাদে ছাত্রদল নেতা বাসিতের নেতৃত্বে রাজধানীতে বাইক শোডাউন

কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

অপ্রতিম হত্যায় গ্রেফতারকৃতরা ‘অপরাধ স্বীকার করেছে’-দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ : জমজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

আইফোন-ই কি জীবন কেড়ে নিলো অপ্রতীমের ? সন্দেহভাজন যুবক আটক

চাঁদা দাবীতে লক্ষ্মীপুরে দোকান ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

১০

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের

১১

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১২

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৩

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১৪

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

১৫

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেয়ায় সংঘর্ষ

১৭

ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

১৮

আরাফার দিন: জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অনন্য সুযোগ

১৯

এক ঝাঁক তরুণের মানবসেবায় আলোকিত জেলা গঠনের প্রয়াস

২০