admin
১৭ জুন ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

📰 কাগাবলায় পরিবেশ দূষণের বিরুদ্ধ সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান পরিবেশ দূষণের প্রতিবাদে সচেতন নাগরিকদের আয়োজনে একটি শান্তিপূর্ণ ও অর্থবহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৭ জুন মঙ্গলবার রাত ০৮ ঘটিকায় কাগাবলা বাজার সিএনজি স্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, সাতবাক গ্রামের পূর্ব দিকে অবস্থিত কাজী ফার্ম থেকে নির্গত তীব্র দুর্গন্ধ তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।

অনুষ্ঠানে পরিবেশ বিপর্যয়ের বাস্তবতা তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে একটি গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়।

ফোরামের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ:
১. পরিবেশ দূষণের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
২. পরিবেশ অধিদপ্তরের একটি নিরপেক্ষ দল কর্তৃক সরেজমিন পরিদর্শন
৩. কাজী ফার্ম কর্তৃপক্ষের দায়িত্বশীল ও টেকসই সমাধানমূলক পদক্ষেপ গ্রহণ

আয়োজক ও কাগাবলা উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাকিবুর রহমান মেরাজ জানান-

> “এই উদ্যোগ কোনো দলীয় বা সংঘাতমূলক আন্দোলন নয়, বরং জনস্বার্থে শান্তিপূর্ণ ও গঠনমূলক এক নাগরিক প্রচেষ্টা। আমরা পরিবেশ রক্ষায় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছি।”

আলোচনা শেষে উপস্থিত জনসাধারণের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গণস্বাক্ষরসংবলিত একটি লিখিত পিটিশন আগামীকাল জেলা প্রশাসক (DC) মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মৌলভীবাজার সদর বরাবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, দুর্গন্ধের কারণে এলাকাবাসী বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ঘরের জানালা খোলা রাখা অসম্ভব হয়ে পড়েছে, এমনকি রাস্তায় চলাচল করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।

এলাকার মানুষ এখন এক কণ্ঠে বলছেন:
“পরিবেশ বাঁচান – মানুষ বাঁচান।
একটি সুস্থ, নিরাপদ কাগাবলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০