admin
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সামরিক চাপ কমালে ও অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেবো : ইরান

বিডি প্রেস অনলাইন:
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারবে ইরান। মঙ্গলবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

রয়টার্স মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জানায়, রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড বলেছে, আঞ্চলিক দেশগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে তাদের জানানো হয়েছে। এর জবাবে তেহরান ‘কোনো সীমাবদ্ধতা ও বিবেচনা ছাড়াই’ পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে যে তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চায়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। এরপর প্রক্রিয়াটি কীভাবে এগোবে, তার একটি সময়সূচিতে একমত হতে হবে।’

তিনি জানান, ইরানের প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ আবারো শুরু করার পূর্ণ ক্ষমতা তাদের দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসঙ্ঘ সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন না বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, ওয়াশিংটনের সাথে যুদ্ধ বন্ধের চুক্তির বিস্তারিত বিষয় নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা যেতে পারে। তার ভাষ্য, ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের প্রস্তাব পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফেরার জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ একটি সুবর্ণ সুযোগ।’ ওয়াশিংটন বাস্তব পদক্ষেপ নিলে তেহরানও কূটনৈতিক আলোচনা পুনরুজ্জীবিত করতে স্বাগত জানাবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

মেসির শেষ ম্যাচের প্রতি টিকিট পাওয়া যাবে ৩৫ লাখ ৬১ হাজার টাকায় !

প্রকৃতির অপার সৌন্দর্য সুবলং ঝর্ণা: চরম অবব্যস্থপনায় নষ্ট হচ্ছে পরিবেশ

মার্কিন সামরিক চাপ কমালে ও অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেবো : ইরান

ওবায়দুর টাকার লোভে মেয়েকে নিয়ে খেলেছে, রিমান্ডে নিলে সত্য বেরিয়ে আসবে: মরিয়মের বাবা

জাতীয় নাগরিক পার্টি এনসিপির রামগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা

লকডাউনের প্রতিবাদে ছাত্রদল নেতা বাসিতের নেতৃত্বে রাজধানীতে বাইক শোডাউন

কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য হলেন সাংবাদিক মাহমুদ ফারুক

অপ্রতিম হত্যায় গ্রেফতারকৃতরা ‘অপরাধ স্বীকার করেছে’-দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ : জমজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

১২

আইফোন-ই কি জীবন কেড়ে নিলো অপ্রতীমের ? সন্দেহভাজন যুবক আটক

১৩

চাঁদা দাবীতে লক্ষ্মীপুরে দোকান ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা

১৪

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

১৫

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের

১৬

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৭

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৮

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১৯

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

২০