কমিউনিটি পুলিশিং লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক মাহমুদ ফারুক। শনিবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত পরিচিতি সভায় তিনি কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে অংশ গ্রহণ করেন।
সাংবাদিক মাহমুদ ফারুক তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে কমিটিতে সদস্য মনোনীত করায় জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এবং জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক, প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, উপদেষ্টা লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিশিষ্ট আইনজীবি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল, লক্ষ্মীপুর) মোহাঃ আবদুর রাশেদ, সহকারী পুলিশ (রামগতি সার্কেল, লক্ষ্মীপুর) মোঃ শামসুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, চক বাজার জামে মসজিদের সভাপতি মাওলানা হারুন আল মাদানী।
২১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে রয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও সমাজসেবক শাহ মোহাম্মদ এমরান। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ব্যবসায়ী মো. বদরুল আলম শ্যামল।
সহ-সভাপতি লক্ষ্মীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, দপ্তর সম্পাদক লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোঃ আজাদ, ক্রীড়া সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমিনুল ইসলাম রাজু, সহ-ক্রীড়া সম্পাদক হিসাবে রয়েছেন ক্রীড়া সংগঠক মোঃ ইব্রাহীম, তথ্য প্রযুক্তি সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনিস কবির, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক ইন্ডিপেনেডন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্বাস হোসেন, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সফিউল আলম, সদস্য
বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল আলম আলমাস, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ পিযুষ চন্দ্র দাস, ইমাম মাওলানা হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক, রামগতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও চন্দ্রগঞ্জ উপজেলার বসিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহফুজ।
পরিচিতি সভায় কমিটির সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হিসেবে সাধারণত পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তায় নাগরিকদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। লক্ষ্মীপুরেও অতীতে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।