admin
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২কোটি টাকা ঘুষ দাবীর ভিডিও ভাইরাল: পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়।
প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটির কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোন একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।
এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিতভাবে জানা যায়নি।
এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট দফতার অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী নুরল আমিন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০