admin
১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
সরকারি সেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাড়ে ৪ঘন্টায় রাজধানীর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আবাসিক এলাকাসহ ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধানমন্ত্রী প্রথমে উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যান।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন।
পরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা ও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন তিনি।

এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী পরিদর্শন করে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা: রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়

এর বাইরে মিরপুর-১০ এলাকায় হকারমুক্ত ফুটপাথ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

আকস্মিক এই পরিদর্শনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র : ইউএনবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, বিজিবি মোতায়েন

১

এইচএসসি ফলাফল: যে দুই বিষয়ে ফেল বেশি

২

চাঁদা তুলে কিনলেন ধানের জমি: প্রস্তুত হচ্ছে খেলার মাঠ ! পুরো গ্রামে উৎসবের আমেজ

৩

সৌদিতে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

৪

সাজেকে নিরাপত্তাবাহিনীর উপর সশস্ত্র হামলা, বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক

৫

পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

৬

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

৭

ঢাকার ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

৮

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

৯

রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী আয়েশা

১০

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস সঙ্ঘাতে আতঙ্কের জনপদ

১১

কর্মসংস্থান খুঁজে পাবে না বিশ্বের ৮০ কোটি তরুণ

১২

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৩

মুকেশ আম্বানি এবার ‘ভারতের প্রধানমন্ত্রী :ইলন মাস্ক !

১৪

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে: পুলিশ

১৫

ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ একই পরিবারের ৪জনসহ নিহত ৭

১৬

বিএনপি এমপি মিষ্টির পদত্যাগ; সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

১৭

রামগঞ্জ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ

১৮

রামগঞ্জে বাতি লেইঞ্জার মাদক কারবারে অন্যের ঘরের বাতি নিভছে !

১৯

মিরপুরে হকারদের সাথে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০